1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নিরালায় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবাসিক এলাকার ৩ নং রোডের একটি ৭ তলা ভবনের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত স্থানে রাস্তার ওপর একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ হত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.