
বটিয়াঘাটা প্রতিনিধি।। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও সংসদ সদস্যের প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া এবং পাপিয়া মণ্ডল। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কর্মী, সদস্য ও উপকারভোগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপকারভোগীদের মাঝে ঋণ প্রদান এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করা হয়।