1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: খুলনাকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ করার প্রত্যয় হুইপ বকুলের

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মোঃ মামুন মোল্লা।।খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর রোটারি স্কুল মাঠে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই যৌথ উদ্যোগ গ্রহণ করে। কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই খুলনার খালিশপুরে এই কার্যক্রম শুরু হয়, যার আওতায় মহানগরীতে ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনাকে একটি পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ঘোষণার আলোকে সারাদেশে বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা মূলত আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সুদৃঢ় অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎমুখী বাংলাদেশের স্বপ্ন দেখছেন। প্রকৃতি রক্ষা করে সবুজায়নকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করাই এর মূল লক্ষ্য।জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে হুইপ বকুল বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড় ও পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা সবচেয়ে কার্যকর উপায়। একটি গাছ আমাদের অক্সিজেন, ছায়া, ফল ও কাঠ দেওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করে।তাই শুধু চারা রোপণ করলেই হবে না। সেটিকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। তিনি সবাইকে একসঙ্গে “একটি গাছ, একটি প্রাণ”, “সবুজ বাংলাদেশ, আমাদের অঙ্গীকার” এবং “গাছ লাগাই, দেশ বাঁচাই” স্লোগান ধারণ করে একটি সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে এই আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ-র নবনিযুক্ত চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনার পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের সাফল্য কামনা করেন এবং খুলনাসহ দেশের প্রতিটি জনপদ সবুজে ভরিয়ে তোলার আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.