1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকাজুড়ে আতঙ্ক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলার বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ রফিক কাজী (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কেএমপি লবনচরা থানাধীন ১নং জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত রফিক কাজী মাথাভাঙ্গা এলাকার রতন কাজীর পুত্র এবং বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাথাভাঙ্গা এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রফিক কাজী গুরুতর আহত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, “রফিক কাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক চৌকস টিম অভিযান চালাচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”এদিকে বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন জানান, শনিবার সকাল ৯টায় মাথাভাঙ্গা ইকোপার্ক প্রাঙ্গণে মরহুম রফিক কাজীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পাশাপাশি সাম্প্রতিক সময়ে বটিয়াঘাটায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.