1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এস এম শফিকুল আলম (মনা)কে নিয়োগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান (গ্রেড-২) পদে এস এম শফিকুল আলম (মনা)কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ জুন ২০২৬ তারিখে জারি করা এ আদেশে বলা হয়েছে যে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলম (মনা)কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য কেডিএর চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের।অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, সংশ্লিষ্ট সচিবসহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট মহলের মতে, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খুলনা মহানগর ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসতে পারে। তবে দায়িত্ব গ্রহণের পর তার কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার কী হবে, সেদিকে এখন নজর থাকবে নগরবাসী ও সংশ্লিষ্ট অংশীজনদের।উল্লেখ্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) খুলনা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার, আবাসন এবং অবকাঠামো ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। নতুন নেতৃত্বে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো আরও কার্যকরভাবে এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.