1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনার আলোচিত ট্রিপল মার্ডারের প্রধান আসামি রফিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বরিশাল জেলার সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরবর্তীতে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। রফিক দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মো: আলমঙ্গীর হাওলাদারের ছেলে।র‌্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বেবী বেগম ও তার দু’নাতি শামীম ও মুস্তকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশগুলো উদ্ধার হওয়ার পর থেকে শিশু দু’টির সৎ বাবা পালিয়ে যায়। সন্দেহের তীর ওঠে রফিক হাওলাদের দিকে। অবশেষে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৬ তাকে বরিশাল সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.