1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আজিজুর রহমান স্বপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

 

​মোঃ মামুন মোল্লা।।বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্র এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিভাগীয় খাদ্য সড়ক পরিবহন শ্রমিক ঠিকাদার সমিতির আহ্বায়ক এবং জামায়াতে ইসলামীর নেতা আজিজুর রহমান স্বপন। গত ৫ই আগস্টের পর থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আসলেও একটি মহল সমিতির স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানামুখী কুৎসা রটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।রোববার (২৬ মে) বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভিডিও বক্তব্যে আজিজুর রহমান স্বপন বলেন, গত ৫ই আগস্টের পর থেকে তিনি খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন শ্রমিক ঠিকাদার সমিতির আহ্বায়কের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছিলেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়িত্বে থাকা কিছু সুবিধাবাদী লোক, যারা ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, তারা পুনরায় অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সমিতিতে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে বহিরাগতদের নিয়ে অফিসে তাঁর ওপর হামলা করারও চেষ্টা করে।তিনি আরো জানান, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেই থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন তাঁর মামলা না নিয়ে উল্টো প্রতিপক্ষের করা মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।জামিনে মুক্ত হয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন,​”আমার গ্রেফতারের পর থেকে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় আমার নামে তীব্র বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা রটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”একটি সুন্দর দেশ গঠনে খাদ্য পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আজিজুর রহমান স্বপন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালাচ্ছেন, তারা যেন অবিলম্বে এসব থেকে বিরত থাকেন। সকল আইনি বাধা দূর করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.