1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

গণমাধ্যম ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন জেএ টিভি’র এমডি মোঃ হাসান আলী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

ঢাকা প্রতিনিধি: গণমাধ্যম ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান উন্নয়ন এবং সফল কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি,প্রশাসনিক দক্ষতা এবং আধুনিক মিডিয়া ব্যবস্থাপনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, জেএ টিভি’র সংগঠন কাঠামো শক্তিশালীকরণ, প্রতিনিধি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আধুনিক মিডিয়া ব্যবস্থাপনা গড়ে তুলতে মোঃ হাসান আলী অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।অনুষ্ঠানে মোঃ হাসান আলী জেএ টিভি’র ভবিষ্যৎ পরিকল্পনা,সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, “পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলগত প্রচেষ্টাই একটি গণমাধ্যমকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে।”
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস,সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র হেড অব ডিজিটাল জয় কর্মকারসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মোঃ হাসান আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.