1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা আর খাসিতে তিন টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ বছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে প্রতিবর্গফুটে ৬২-৬৭ টাকা আর ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বছর গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০-৬৫, ঢাকার বাইরে ছিল ৫৫-৬০ টাকা। আগের চেয়ে প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে।

এ ছাড়া সারা দেশে খাঁসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল, প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং ২০ থেকে ২২ টাকা

প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছর প্রায় ১ কোটি পশু কোরবানি দেয়া হয়। যেখান থেকে সংগ্রহ করা চামড়া দেশীয় শিল্পে ব্যবহৃত হয়। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য ওয়েটব্লু চামড়া রফতানির সিদ্ধান্তও নেয়া হতে পারে। তবে সে সিদ্ধান্ত পরে জানাবে সরকার।’

তিনি আরও বলেন, ‘কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, এজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেয়া হবে। সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেইসঙ্গে মাদ্রাসায়ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

প্রশিক্ষণ দিতে এবং লবণ সরবরাহে সরকারের খরচ ২০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমন্বিত উদ্যোগে চামড়া শিল্পকে এগিয়ে নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.