1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

 

“আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না”শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব এবং নতুনতারা ২৩২তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ১১ মে, সোমবার, সন্ধ্যা ৭ টা, নতুনতারা ভবন খুলনায় কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক তাসরিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু, কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল ও নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরহাদ কাদির, সরদার আব্দুল আজিজ, শেখ মোঃ সামসুদ্দোহা বাঙালি, শেখ এম জাহের ডাবলু, মোঃ আকরাম হোসেন মল্লিক, মোঃ রহমত আলী, আসাদুজ্জামান মিলন, কামরুল হাসান মৃধা, শেখ গোলাম রসুল খোকন, পার্থ সারথি সেন, মফিদুল ইসলাম, এ্যাডঃ মেহেদী ইনছার, নাহিদ সুলতানা, মোহাম্মদ রাকিব হাসান, প্রীতিলতা বিশ্বাস প্রমূখ।অনুষ্ঠানে শেখ এম জাহের ডাবলু এর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাপ্তাহিক নতুনতারা এর মফস্বল সম্পাদক হিসাবে ফরহাদ কাদির কে মনোনীত করা হয় এবং পরিচয় পত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.