1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

অ্যাকশনধর্মী টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ আসছে শিগগিরই

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

 

বিনোদন প্রতিবেদক : নতুন ধাঁচের অ্যাকশন ও সামাজিক বার্তাভিত্তিক টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শাহবাজ খান।সম্প্রতি প্রকাশিত হয়েছে টেলিফিল্মটির অফিসিয়াল পোস্টার, যেখানে নগরজীবনের অস্থিরতা, সংঘাত ও প্রতিশোধের আবহ ফুটে উঠেছে ভিন্নমাত্রায়। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।টেলিফিল্মটি পরিচালনা করেছেন শাহবাজ খান। এতে দেখা যাবে সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে একজন মানুষের লড়াইয়ের গল্প। পোস্টারে ব্যবহৃত স্লোগান— “কিছু লড়াই জয় করার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য”টেলিফিল্মটির মূল বার্তাকেই তুলে ধরেছে।নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটিতে অ্যাকশন, থ্রিল ও আবেগঘন গল্পের সমন্বয় থাকবে। নগরকেন্দ্রিক গল্পে অপরাধজগতের নানা দিক এবং একজন মানুষের প্রতিশোধের যাত্রা তুলে ধরা হবে নাটকীয়ভাবে।টেলিফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহবাজ খান। চিত্রগ্রহণে ছিলেন সাজেদুর রহমান এবং সম্পাদনায় জাকির হোসেন। সংগীত পরিচালনা করেছেন ব্ল্যাক স্ক্রিন।নির্মাতা শাহবাজ খান বলেন, “দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কাজ করার চেষ্টা করেছি। শুধু প্রতিশোধ নয়, এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বার্তাও রয়েছে।”শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.