1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

জুলাই যোদ্ধা এক নিখোঁজ ব্যক্তিকে ঘিরে উদ্বেগ: পরিবারে চরম উৎকণ্ঠা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনার ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামের বাসিন্দা মোঃ সায়েদ হাবিব (Md Sayed Habib) গত ২৮শে এপ্রিল (মঙ্গলবার) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশাগতভাবে ঢাকার ধানমন্ডি এলাকায় (সায়েন্সল্যাব সংলগ্ন) কর্মরত ছিলেন এবং একজন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত।পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, সেদিন বিকাল আনুমানিক ৪টার দিকে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। প্রতিদিনের মতো ডিউটি শেষে তিনি কিছু সময়ের জন্য বাইরে বের হন। তবে এর পর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেদিন রাত প্রায় ৯টার দিকে তার সর্বশেষ অবস্থান হাতিরঝিল এলাকায় শনাক্ত করা হয়।পরিবার জানায়, সায়েদ হাবিব একজন অত্যন্ত শান্ত, ভদ্র ও সুস্থ মস্তিষ্কের মানুষ। তার সঙ্গে কারো কোনো ধরনের বিরোধ বা ব্যক্তিগত শত্রুতা ছিল না। ফলে তার এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য: ০১৯৭৪-২৪৩৪৬৪ (মুরসালিন রামিম), ০১৯৭৯-৭৪১৯৬২ (রিয়াজ উদ্দিন)।পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সায়েদ হাবিবকে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে।সবশেষে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়েছে, তিনি যেন নিখোঁজ ব্যক্তিকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.