1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় বিএনপি নেতা কারুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

 

মোল্লা জাহাঙ্গীর আলম।।আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু।শুক্রবার, ১ মে তিনি উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগকালে জিএম কামরুজ্জামান টুকু বলেন, ‘মানুষের সেবার মনোভাব নিয়েই রাজনীতি করি। গরিব, অসহায়, মেহনতি মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটাই আমার লক্ষ্য। তাদের অধিকার ফিরিয়ে আনতে আমি আগেও পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়নমুখী রূপসা উপজেলা গড়াই আমার মূল উদ্দেশ্য।এ সময় উপস্থিত ছিলেন- বিকাশ মিত্র, ফম মনিরুল ইসলাম, কালাম গোলদার, মুন্না সরদার, সৈয়দ মাহামুদ আলী, আসাদুজ্জামান পাইক, সেলীম রেজা, মিন্টু সিকদারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন মহব্বত শেখ, মাসুদ হাওলাদার, মামুন হাওলাদার, আসলাম গোলদার, রিমেল শেখ, তুহিন সরদার, ইয়াকুব সরদার, শামসুল হক, শেখ নাসির উদ্দিন, তরিকুল ইসলাম, অহিদুল ইসলাম, হেমায়েত আলী খন্দকার, সৈয়দ শাহিনুর, আরিফ ফকির, জুয়েল আহম্মেদ বাদশা, সিরাজুল ইসলাম গাজী, জিএম হিরোক, ইমরান শেখ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.