1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় ডাঃ ফ্রেডরিক হ্যানিম্যানের ২’শ ৭১তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলায় জোবায়দা ম্যানশনে বুধবার সকাল ১০ টায় ডাঃ ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২’শ ৭১তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ডাঃ জয়দেব সরকারের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ সাব্বির হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াত ও ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডলের গিতা পাঠ ও তার সভাপতিত্বে অনুষ্ঠানের সুচনা করেন। ডাঃ সৈয়দ আবুল কাশেমের সঞ্চালনায় খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর মাখনুওন তাবাসসুম প্রধান অতিথির বক্তৃতায় বলেন দেশের মানুষের বড় একটি অংশ হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত। বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে হোমিও চিকিৎসাকে অন্তর্ভুক্ত করা গেলে আরো বেশী মানুষ উপকৃত হবে বলে তিনি জানান। ডা. স্যামুয়েল হ্যানিম্যানকে চিকিৎসা শাস্ত্রের অন্যতম একজন জনক হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, মানবতাবাদী হিসেবে তিনি সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত। তার প্রবর্তিত হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার খুলনা ফুলতলা উপজেলার এই মহান পেশার সাথে সম্পৃক্তদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রধান অতিথি কাজ করবে বলে উল্লেখ করেন। সেই সাথে সকল হোমিও চিকিৎসকদের ড্রাগ লাইসেন্স বাধ্যতামূলক ভাবে করতে হবে। তা নাহলে কেউ ঊষধ বিক্রি করতে পারবে না। যারা এখনো পর্যন্ত ড্রাগ লাইসেন্স করতে পারেন নাই তাদের লাইসেন্স এর ব্যাবস্থা করা হবে এই আশা ব্যক্ত করেন। একইসাথে খুলনার সকল হোমিও চিকিৎসকদের সার্বিক সহযোগিতা কামানা করেন। উক্ত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রিন্সিপাল ডাঃ মুন্সি মোজাম্মেল হক সভাপতি হোমিও আন্দোলন, এস এম মোস্তাফিজুর রহমান সভাপতি ফুলতলা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, এস এম মমিনুর রহমান, প্রধান আলোচক ডাঃ সমরেশ চন্দ্র রায়, ডাঃ মুনতাজ আলী বিশ্বাস বিভাগিয় সভাপতি হোমিওপ্যাথ, ডাঃ সৈয়দ আবুল কাশেম, ডাঃ আব্দুর রশিদ, ডাঃ সুব্রত বিকাশ মন্ডল ডাঃ বিমল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.