1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খালিশপুরে তাঁতি দল নেতা হত্যা মামলায় রনি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো: রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি সে। হত্যাকাণ্ডের পর থেকে সে পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ জানতে পারে এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রনির পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.