1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

 

মোঃ মামুন মোল্লা।। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল, রবিবার, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “বর্তমান বিশ্বে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং সময়োপযোগী হবে। ওয়েব কন্টেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ তথ্যপ্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেশ-বিদেশে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি, ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা যাবে, যা সামগ্রিক প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম।কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার।প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের বিশেষজ্ঞ দল। কর্মশালায় মূলত বিশ্ববিদ্যালয়ের ওয়েব কন্টেন্ট হালনাগাদ এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা (এমপ্লয়ি অ্যাটেনডেন্স সিস্টেম) বিষয়ে বিস্তারিত ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.