1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

কেশবপুরে ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

 

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:যশোরের কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই সুযোগে ভূমি অফিসে ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে গোপনে সেবাগ্রহীতাদের কাছ থেকে রমরমা ঘুষ বাণিজ্য করে আসছিলেন। বর্তমানে তিনি প্রকাশ্যেই সরকারি অফিসে বসে ঘুষ গ্রহণ করছেন বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন। এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে দাবি জানিয়েছেন সুধীসমাজ।

সেবা নিতে আসা কেশবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী সোহেল হাসান আঈদ জানান, জমিজমা সংক্রান্ত কাজের জন্য তিনি কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসে গেলে সার্ভেয়ার তোফাজ্জল হোসেন তার কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক ধাপে তার কাছ থেকে টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও তার সমস্যার সমাধান করা হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, সেবা গ্রহীতা সাধারণ মানুষ, সচেতন মহল ও স্থানীয়দের দাবি— বিষয়টি দ্রুত তদন্ত করে সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সেবা গ্রহীতারা হয়রানির শিকার না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.