1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় মোটরসাইকেল যোগে সম্পৃক্ত ছিনতাইকারী চক্রকে খুঁজছে পুলিশ! রয়েছে বিভিন্ন থানায় মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

কন্ঠ রিপোর্টার : খুলনা মহানগরীর এলাকায় মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে সম্পৃক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ।সক্রীয় চক্রটি শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থানের পর সুযোগ বুঝে রাস্তা থেকে হেঁটে যাওয়া কোনো নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনাস্থল হতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও তাদের শণাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত থাকা অপরাধীদের শণাক্ত বা পরিচয় না জানায় অপরাধীরা দীর্ঘদিন প্রশাসনের চোখের আড়ালে থেকে যাচ্ছে। সম্প্রতি সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মহানগরী এলাকার নানা অপরাধ দমনের কার্যক্রম পরিচালনা পাশাপাশি মোটর সাইকেল যোগে ছিনতাইকারী চক্রের সক্রীয় সদস্যদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠেছে। দ্রুত সময়ের এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে তারা সক্ষম হবেন বলে আশাবাদী।সূত্রে জানা গেছে, মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা গত বছরের ২৮ নভেম্বর বেলা ১১ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা পালপাড়া কেদারনাথ ক্রস রোডে এলাকার বাসিন্দা জনৈক এক নারীর গলায় থাকা ৩ লক্ষ টাকা মূল্য স্বর্ণের চেইন নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।ওই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৪)। ওই ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে ঘটনাস্থল হতে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। কিন্তু আসামীরা অজ্ঞাত হওয়ার দরুন এবং স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় চিনতে না পারাতে অপরাধীদের পুলিশ শণাক্ত করতে পারছেনা। মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন এলাকায়ও ঘটিয়েছে। ওই সংক্রান্তে খালিশপুর থানায় মামলাও হয়েছে। কিন্তু সিসি টিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামীরা অজ্ঞাত হওয়ার দরুন এবং স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় না জানাতে তারা প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সম্প্রতি চক্রটিকে শণাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। তাদের কোথাও দেখা গেলে সংশ্লিষ্ট থানায় জানিয়ে দেওয়ার জন্য সংশ্লিস্টরা অনুরোধ জানিয়েছেন। তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরী এলাকার অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাখাওয়ার জানান, মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা অজ্ঞাত থাকা এবং স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় ও চিনতে না পাড়ার কারনে শণাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মহেশ^রপাশা এলাকায় ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেলেও স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় শণাক্ত করতে পারছে না। মামলাটি নিয়ে কাজ করছি। ওই অপরাধীদের শণাক্ত ও গ্রেপ্তার করতে এলাকাবাসীর সহয়তা দরকার।কেউ ওই অপরাধীদের দেখলে সংশ্লিষ্ট থানায় বা আমার- ০১৭১৭-০৩১৯৩২ মোবাইল নম্বরে তথ্য দিয়ে সহয়তা করতে পারেন। অবশ্যই তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এই পরিচ্ছন শান্তি প্রিয় দৌলতপুর উপহার দেওয়ার জন্য সকলে আমাদের সহয়তা করুন।এ বিষয়ে দৌলতপুর থানার তদন্ত (ওসি) এএফএম জাহিদুল ইসলাম জানান, মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যদের গ্রেপ্তারে আমরা কাজ করছি। অপরাধীদের ধরতে আমাদের তথ্য দিয়ে সহয়তা করুন, অবশ্যই আপনার তথ্য গোপন রাখা হবে। একটি সুন্দর ও পরিচ্ছন, শান্তিপ্রিয় দৌলতপুর উপহার দিতে অপরাধ দমনে আমদের তথ্য দিয়ে সহয়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.