1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। ভূমিকম্প এবং অনাকাঙ্খিত দূর্ঘটনার ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার ঝঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণের দাবীতে খুলনার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এর নিকট আজ সোমবার দুপুর ২.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বে চলমান ভূমিকম্প সমস্যার কারণে বাংলাদেশও ঝুঁকিতে। খুুলনা মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ অতিব জরুরী। বিশেষ করে খুলনায় সংঘটিত সর্বশেষ ভূমিকম্পে ৫ নং ধর্মসভা ক্রস রোডস্থ নিউ ওমর মেডিকেল হল নামের প্রতিষ্ঠানের ছাদ ধসে পড়েছে। এরই পাশে অবস্থিত প্রধান কার্যালয় খুলনার সচেতন নাগরিক সমাজের। ভবনটি অর্পিত সম্পত্তির উপর অবস্থিত। ঝুঁকিপূর্ণ এ ভবনটির লীজ গ্রহিতা উপরন্ত ঝুঁকিপূর্ণ এ ভবনের উপরে ৩য় তলা নির্মাণ করেছেন, যা বেআইনী। ব্যস্ততম সড়কের পাশেই ভবনটি জীবননাশের জন্য হুমকী স্বরূপ। যে কোন সময় সামান্য ভূমিকম্প হলেও ঝরে পড়তে পারে অজস্র তাজা প্রাণ। স্মারকলিপিতে বিষয়টি তদন্তপূর্বক আশু সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, শাহ মোঃ ওহিদুজ্জামান জাহাঙ্গীর, হেকিম মতিয়ারা বেগমসহ নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.