1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। সকল হৃদয়ে ধাবিত হোক সত্য সুন্দরের প্রতিধ্বনি” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন ২৬ রমজান (১৬ মার্চ) সোমবার বিকাল ৫ টায় নতুনতারা ভবন খুলনায় অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা হয়। কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন এর সভাপতিত্বে ও নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোঃ আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন নজরুলের মানুষখ্যাত সৈয়দ আলী হাকিম। বিশেষ অতিথি ছিলেন রুপসা সাহিত্য পরিষদের সভাপতি বদিউল আলম চৌধুরী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ ও এ্যাডঃ মেহেদী ইনছার, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, কাকলি আক্তার, আবু সুফিয়ান, মোঃ আসিকুজ্জামান, মোঃ আরাফাত, আবু নাঈম প্রমূখ।প্রতি বছরের ন্যায় এ-বছরও ঈদের দিন নামাজের পরে ছিন্নমূল, অসহায় মানুষদের মাঝে মিষ্টি ও খাবার বিতরন করা হবে ঈদের কাফেলা শিরোনামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.