1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীতে যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় ইমন (২৫) নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর লবনচরা থানাধীন মুজাহিদপাড়া সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে নিজের গুলিতে আহত হয় ওই যুবক।

সে লবনচরা থানাধীন টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ইমন একটি ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল” দুপুর আড়াইটার দিকে ৩টি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৭-৮ জন অস্ত্রধারী ওই মাঠে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমনের হাঁটুতে লাগে। অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ‘মুজাহিদপাড়ার ফাঁকা মাঠে ইমনসহ আরও দু’জন যুবক অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিল। নিজের গুলিতে আহত হয় ওই যুবক। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়। সাথে থাকা দু’যুবক তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। আহত ইমনের পায়ের গুলি বের করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুস্থ হলে আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.