1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। সরবরাহ বাড়ানোর আশ্বাসে খুলনার কেন্দ্রীয় তিনটি জ্বালানি তেল ডিপো থেকে আবারও তেল উত্তোলন শুরু করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার দুপুর থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে ট্যাংকলরিতে তেল সংগ্রহ শুরু হয়।খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মুরাদ হোসেন খুলনার কন্ঠকে বলেন, ডিপো থেকে আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী তেল সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এসব কারণে আজ দুপুর থেকে তেল উত্তোলন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে খুলনা বিভাগের ১০টি ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় ওই ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রাখেন। শনিবার দিনভর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে কোনো ট্যাংকলরি প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সন্ধ্যা থেকে ডিপো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ থেকে আগের মতো ডিপো থেকে জ্বালানি তেল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয়েছে। খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রল ও ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের চাহিদা প্রায় ৩৬ লাখ লিটার। অথচ তিনটি ডিপো থেকে সরবরাহ করা হচ্ছিল মাত্র সাড়ে ১০ লাখ লিটার। এর প্রতিবাদে শনিবার দিনভর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় সন্ধ্যার পর খুলনার অধিকাংশ পেট্রলপাম্পে তেলশূন্যতা দেখা দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.