1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা থেকে রহস্যজনক নিখোঁজ সুজনের সন্ধান মিলল ঢাকায়

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার আলোচিত নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনকে রহস্যজনকভাবে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত গভীর রাতে তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।

তিনি এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাতে ভাঙ্গা থেকে এক ব্যক্তি কল দিয়ে জানায়, একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে খুলনায় আনা হবে। বর্তমানে সুজনকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এ মুহুর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ হলে তাকে খুলনায় আনা হবে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলেও সুজনের বাবা জানান।

খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন এ প্রতিবেদককে জানান, সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলের উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করেছেন। তবে সে কিভাবে উদ্ধার হল এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.