1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক সরদার বাদশা, আপেল মাহমুদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে দ্রুত তথ্যপ্রচার ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো সম্ভব হবে।

জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন পেশাগত বিষয় তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজতর করার আহ্বান জানান।সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.