1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা : শাহবাজ সভাপতি, আফজাল সম্পাদক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। ৩ মার্চ (মঙ্গলবার) সন্ধায় রাজধানীর হোটেল শেরাটনে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ), জি এম হাফিজুর রহমান ও শেখ শরীফ উদ্দীন মিঠু’র উপস্থিতিতে নব নির্বাচিত এই কমিটি ঘোষণা করা হয়। এতে শাহবাজ জামানকে (দৈনিক দিগন্তর) সভাপতি এবং আফজাল আহমেদকে (বাংলা নিউজ এজেন্সি), সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন-জুলিয়ান জয়-সিনিয়র সহ-সভাপতি (এশিয়ান টিভি), নাজমুল হুদা সহ-সভাপতি (দেশের কন্ঠ),মামুন রেজা-সহ-সভাপতি (বিজনেস বাংলাদেশ),ওয়াহিদ মুরাদ সহ-সভাপতি (চ্যানেল এস), নইমুল আলম-যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক গনতদন্ত), এ জি এম রানা সহ-সাধারণ সম্পাদক (দৈনিক ফলাফল),সরদার বাদশা সহ-সাধারন সম্পাদক (খুলনার সময়ের খবর) এস এম মোমিনুর রহমান মাবিয়া-সহ সাধারণ সম্পাদক (দৈনিক প্রতিদিনের কথা),সোনিয়া তালুকদার- সাংগঠনিক সম্পাদক (দৈনিক মাতৃভূমির খবর),আজাদুল হক আজাদ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (স্বাধীন প্রতিদিন),ইরানী পারভিন-আইন বিষয়ক সম্পাদক (চ্যানেল সিক্সটি ফোর), আকতার হোসেন বাবলু-কোষাধ্যক্ষ (চিত্রবিচিত্র),জিল্লুর রহমান-দপ্তর সম্পাদক (খুলনা টাইমস),আরিফা ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক (দৈনিক দিগন্তর), ইমরুল ইসলাম ইমন-প্রচার সম্পাদক (খুলনার খবর),আপেল মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক ঢাকার সময়), রফিকুল ইসলাম রাজু-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক(ভোরের খুলনা), কার্যকরি সদস্য আফজাল হোসেন,এম এ জাহান,রাসেল মিনা।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা এবং আইনি সহায়তা প্রদানে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় জোর দেওয়া হবে।নবগঠিত কমিটির সদস্যরা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।শিগগিরই আনুষ্ঠানিকভাবে কমিটির কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.