1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘা‌তে দিঘলিয়া উপ‌জেলার সেনহা‌টি ইউনিয়ন যুবদ‌লের সি‌নিয়র যুগ্ম আহবায়ক খান মুরাদ নিহত হ‌য়ে‌ছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থা‌নের সাম‌নে দুর্বৃত্তরা ছু‌রিকাঘাত ক‌রে হত‌্যা ক‌রে।নিহত মুরাদ হাজী গ্রামের বা‌সিন্দা খান মুনসুর আহ‌মে‌দের ছে‌লে।স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৪ টার দি‌কে সাজ্জাদ ও আলা‌মিনসহ আরও ১০ থে‌কে ১৫ জন মুরা‌দের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য এক‌টি দোকা‌নে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকা‌নের তালা ভে‌ঙ্গে দোকা‌নের ভেতর ঢুকে ছু‌রি দি‌য়ে দুই হাটুর নিচের রগ কে‌টে দেয়।স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লেক্স ও পরবর্তী‌তে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.