1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।গত শনিবার রাত ১ টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম বলেনি পুলিশ।আহত যুবক মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে।স্থানীয়রা জানায়, সৈয়দ নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। রাত ১ টার দিকে ব্যবসায়ীক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেল যোগে আসা দুই যুবক গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলি গুলো তার পিঠে, কাধে এবং কানে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে তার অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত ব্যক্তি একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। তার বিরুদ্ধে থানায় মারামারিসহ ৫ টি মামলা রয়েছে। এজাক্স জুট মিলের সিকিউরিটি গার্ড ব্যবস্থা নিয়ে একটি পক্ষের সাথে তার বিরোধ রয়েছে। যা নিয়ে মামলা পর্যন্ত গড়াই। ঘটনার তদন্ত কার্যক্রম কয়েকটি দিকে নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। সৈয়দ আলম নবীর ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তিনি তাদের নাম বলেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.