1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

গণভোটের সিদ্ধান্তে ভুল করলে আবারও বাংলাদেশকে ভুগতে হবে: ভূমি উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। গণভোটের সিদ্ধান্তে ভুল করলে আবারও বাংলাদেশকে ভুগতে হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তাই গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহবান জানান তিনি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪ টায় খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এবারে নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, জনগণের ভোটে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব।’ তাই গণভোটে হ্যাঁ এবং জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানান তিনি।

 

 

দেশের চাবি আপনার হাতে এ শ্লোগানকে সামনে রেখে সভায় মানুষ গণভোট কেনো দিবে তা নিয়ে আলোচনা করা হয়। সেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধীদল একত্রে কাজ করবে, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সহ বিভিন্ন বিষয় হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়।সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও এ সভায় নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.