
কন্ঠ প্রতিবেদন।।খুলনায় জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের সঙ্গে খুলনা কবি সাহিত্যিক ফোরম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ে খুলনা কবি-সাহিত্যিক ফোরাম এর সদস্য সচিব আজাদুল হক আজাদের নেতৃত্বে” আহবায়ক কমিটির উপদেষ্টা লেখক ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর সভাপতি কবি মোঃ জিনারুল ইসলাম, সাহিত্য সংসদ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক কবি মনিরুজ্জাম মোড়ল, কবি সংসদ-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি এজি রানা, জাতীয় কবি নজরুল গবেষণা পরিষদ-এর সভাপতি নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, কবি ও গবেষক নাসির আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার খুলনার কবি-সাহিত্যিকদের ব্যপারে খোঁজ-খবর নেন এবং তাঁদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর ২৫” জাতীয় অনুষ্ঠানের মূলপর্বে খুলনা কবি-সাহিত্যিক ফোরামকে অন্তর্ভুক্ত করে “বিজয়ের পঙক্তিমালা-২৫” শিরোনামে স্বরচিত কবিতা পাঠের সুযোগ করে দওয়ার জন্য খুলনা কবি-সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানানো হয়।এসময় আরো উপস্থিত ছিলেন খুসাস-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসারি জাহান মঞ্জু ও ঐতিহ্য সংগ্রাহক ম ম হাসান।