1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

‎ফুলতলায় অবৈধভাবে এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন বিক্রির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা জেলার ফুলতলা থানাধীন আলকা গ্রামের বাসিন্দা বাপ্পি শেখের বিরুদ্ধে অবৈধভাবে এলপিজি গ্যাস, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে।অনুসন্ধানে জানা যায়, আলকা মিলনের মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত বাপ্পি মৎস্য অক্সিজেন ও ড্রাম হাউস নামের একটি প্রতিষ্ঠানে এসব গ্যাস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতরে এলপিজি গ্যাস সিলিন্ডার, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন সংরক্ষণ করা হয়েছে।সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিক্রির জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন বাধ্যতামূলক।‎এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি থাকতে হয়।‎মেডিকেল অক্সিজেন বিক্রির জন্য DGDA (ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন), বিস্ফোরক পরিদপ্তর এবং ফায়ার সার্ভিসের অনুমোদন আবশ্যক।কিন্তু অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী বাপ্পি শেখ এসব অনুমোদনের কোনোটি গ্রহণ না করেই ‎স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গ্যাসের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে, কারণ বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দাহ্য ও বিস্ফোরক গ্যাস মজুদ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.