1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী গাজী সবুজ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদক।।খুলনার শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর সাবেক শিক্ষার্থী এবং আইটি ফার্ম এর কর্ণধার শায়েখ মাহমুদ শাওন এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদ কে হত্যা চেষ্টা মামলায় বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান সবুজকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

সবুজ সাতক্ষীরা আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায় গাজি মিজানুর রহমান সবুজ এর নামে অর্থ আত্মসাত ,চেক জালিয়াতি ও নারী নির্যাতনের মামলাও রয়েছে। নারী কেলেঙ্কারি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক নারীর গোপন ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে

এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির অভিযোগ এবং ভিডিও সহ প্রমাণ মিলেছে মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার সকালে সবুজকে আদালতে প্রেরণ করা হয় এবং শুনানি শেষে খুলনা জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.