1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

স্কুল খুলে রাখার অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এদিন নগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে খবর জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে খালিশপুর থানার পুলিশ।

স্থানীয়রা জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বুধবার ছিল সাধারণ ছুটি। সারা দেশে সবকিছু বন্ধ থাকলেও তিনি খামখেয়ালি করে বিদ্যালয়টি খোলা রাখে। যে কারণে স্কুলের কিছু শিক্ষক ও সাধারণ অভিভাবকরা তার ওপর ক্ষুব্ধ হয়। বিষয়টি বুধবার জানাজানি হলেও তাকে কিছু বলা হয়নি। বৃহস্পতিবার সবাই স্কুল চত্বরে প্রবেশ করার পরপর স্থানীয়রা তার কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বরাত দিয়ে বলেন, ১ জানুয়ারি স্কুলে বই বিতরণের কথা। তাই কাজ এগিয়ে আনার জন্য বুধবার বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে জেকে নিয়ে কিছু কার্যক্রম করেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.