1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দিঘলিয়ায় শৈত্যপ্রবাহের দাপট: শীতে কাবু শিশু-বৃদ্ধ, হাসপাতালজুড়ে ঠান্ডাজনিত রোগীর ভিড়

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।একসময় শিল্প এলাকা হিসেবে পরিচিত খুলনা শহরের কোলঘেঁষা দিঘলিয়া উপজেলা বর্তমানে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এ উপজেলার অধিকাংশ শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এই এলাকার বৃহৎ জনগোষ্ঠী। তার ওপর শৈত্যপ্রবাহ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলায় হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, ইজিবাইক চালক, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষ। শীতের প্রভাবে কাজ কমে যাওয়ায় অনেক পরিবারেই চুলায় আগুন জ্বলছে না, পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু ও বৃদ্ধ।
বিশেষ করে শিশুদের মধ্যে ঠান্ডা কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন বয়স্করা। ফলে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের সরকারি ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।হাসপাতালে শীতজনিত রোগীর চাপঃ
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ড ও বহির্বিভাগে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড়। অনেক মা কোলে অসুস্থ শিশুকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়েছেন চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান, প্রতিদিন আগের তুলনায় দ্বিগুণেরও বেশি শিশু ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছে।
হাসপাতালের এক চিকিৎসক বলেন,“শীত বেড়ে যাওয়ার কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। গরম কাপড় ও পর্যাপ্ত পুষ্টির অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।”
দিনমজুর, ইজিবাইক চালক ও ভ্যানচালকদের করুণ বাস্তবতা”শীতের দাপটে কাজ হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন ভ্যানচালক, ইজিবাইক চালক ও দিনমজুররা। ভ্যানচালক আব্দুল আলী আক্ষেপ করে বলেন, “শীতে যাত্রী নেই, ইনকামও নেই। পেটে ভাত নেই, তার উপর শীতের যন্ত্রণা। ছেলে-মেয়েদের জন্য শীতের কাপড় কিনে দিতে পারিনি।”একই কথা বলেন, ভ্যানচালক শহিদুল গাজী, আলফাজ ও মাসুম। হালকা শীতবস্ত্র গায়ে দিয়ে হিমেল বাতাসের মধ্যে যাত্রীর অপেক্ষায় বসে থাকা শহিদুলের চোখে পানি চলে আসে।তিনি বলেন, “ভ্যান না চালালে বাচ্চাদের না খেয়ে থাকতে হবে।শীতে আগের তুলনায় যাত্রীও কমে গেছে। এবছর কেউ একটা কম্বলও দেয়নি।মেয়েটা শীতে খুব কষ্ট পাচ্ছে।” ইজিবাইক চালক আব্দুর রশিদ বলেন, “শীতে ঘর থেকে মানুষ তেমন বের হচ্ছে না ফলে আমাদের আয় ও কম হচ্ছে। এদিকে বৃদ্ধ মায়ের শ্বাসকষ্ট বেড়ে গেছে, কিন্তু চিকিৎসার টাকাও নেই।”শীতবস্ত্র বিতরণ না থাকায় বাড়ছে হতাশা
বিগত বছরগুলোতে সরকার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চোখে পড়লেও চলতি মৌসুমে দিঘলিয়ায় সেই দৃশ্য প্রায় অনুপস্থিত। ফলে শীতের প্রকোপে ছিন্নমূল মানুষ আরও অসহায় হয়ে পড়েছেন।জরুরি সহায়তার আহ্বান”এই তীব্র শীতে দিঘলিয়ার ছিন্নমূল ও দরিদ্র মানুষের সবচেয়ে বড় প্রয়োজন শীতবস্ত্র, বিশেষ করে কম্বল ও গরম কাপড়। পাশাপাশি শিশু ও বৃদ্ধদের জন্য বিনামূল্যে শীতজনিত রোগের চিকিৎসা, ওষুধ ও সচেতনতামূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।মানবিক সহায়তা ছাড়া এই শীত দিঘলিয়ার অসহায় মানুষের জন্য আরও ভয়াবহ হয়ে উঠবে—এমনটাই আশঙ্কা এখন উপজেলার সর্বত্র।

—

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.