1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ রিপোর্ট।।রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ২১ বছরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এজি চার্চ গির্জা সংলগ্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।জানা যায়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করলে তা নিচে থাকা ওই যুবকের মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথার ঘিলু বেরিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, নিহত তরুণের নাম সিয়াম মজুমদার (২১), তিনি একটি ডেকোরেটর দোকানের কর্মচারী।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.