1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

শৈলকুপায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে পথচারী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে মো. জালাল জর্দার (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপা থানাধীন ভাটই এলাকার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড় গাবলা গোলাপ মেম্বারের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জালাল জর্দার উপজেলার মুরারীদহ গ্রামের কিতাব্দি জর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করার সময় মহাসড়কে পথচারী মো. জালাল জর্দারকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময়ে ট্রাকটির সঙ্গে একটি মাহেন্দ্র গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্র গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. জালাল জর্দারকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের কাছে থাকা একটি শ্রমিক কার্ড ও নগদ ১ হাজার ৪২০ টাকা জব্দ করে হেফাজতে নেয়। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.