1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত। তাছাড়া বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে উলঙ্গ সমর্থন তো দিয়েই আসছিল দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের ৫ আগস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল।এর মধ্যেই গত ১২ ডিসেম্বর অন্যতম জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৮ ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদবিরোধী এই তরুণ। এ নিয়ে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে মানুষ।ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। কারণ ধারণা করা হচ্ছে, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ভারতে অবস্থতি বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষাভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়ে উগ্রবাদী হিন্দুরা। এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যারও হুমকি দেওয়া হয়।এ নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।জবাবে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকেও তলব করে নরেন্দ্র মোদির সরকার। এমন উত্তেজনার মধ্যেই দিল্লিস্থ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধের ঘোষণা দিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.