
কন্ঠ প্রতিবেদন।।খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন সালুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে।
এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে র্যাব-৬-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।