1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

রূপসা প্রতিনিধি।। র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে শহিদল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে।মামলা সূত্রে জানাযায়, খুলনা জেলার রূপসা থানার জাবুসা মোড়ে র‌্যাব-৬মাদক উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ১৯ জুন রাত ১২ ঘটিকার সময় ডিউটি করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে এক ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসতেছে।উক্ত সংবাদ পেয়ে একই তারিখ রাতে খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে রাত ১২টা ২০ মিনিটের সময় ইমাদ পরিবহন দাঁড় করায়। এসময় এক যাত্রী একটি বস্তাসহ বাস থেকে নেমে রাস্তার উপরে রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে শহিদুল ইসলাম এর দেহ ও বস্তা তল্লাশিকালে ড্রামের ভিতর হতে আসামী নিজ হাতে ২০০বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ব্যাপারে শহিদুলের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নং-১২।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.