1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মনিরা মনি।। খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে চান মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে দু’জন যুবক যোগীপোল রেলক্রসিং এলাকায় আকবর নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা চান মিয়ার কোমরে স্পর্শ করে বেরিয়ে যায়।এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত চান মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ টার্গেট হওয়া ব্যক্তি আকবরকে তার আত্মীয়ের কাছে নিরাপদে পৌঁছে দেয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। সন্ত্রাসীরা আকবরকে লক্ষ্য করে গুলি করেছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে চান মিয়ার গায়ে লাগে। কী কারণে আকবরকে টার্গেট করা হয়েছিল, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.