1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

‎খুলনায় বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএস এস পি)”র আয়োজনে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। ‎শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার (১২ ডিসেম্বর ২৫) খুলনার শেরেবাংলা রোড লায়ন্স স্কুল অডিটরিয়াম প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করেছে বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএস এস পি) তরুণ সহযোগী সংগঠন, খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে (BSSP), যেখানে ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আব্দুস সামাদ রুবেল (কেন্দ্রীয় সভাপতি)‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মান্নান বাবুল, সহকারী অধ্যাপক খুলনা পাবলিক কলেজ, শেখ আবু আসলাম বাবু কবি ও সাংবাদিক,সাইফুল মিনা মহাপরিচালক নতুন তারা, শরিফ হোসেন যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন এস এম নাজমুল হাসান সভাপতি বিএসএসপি খুলনা বিভাগ,সঞ্চালনায় মোঃ হুমায়ুন কবির সম্পাদক খুলনা বিভাগ সহ বিভাগীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , “শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও, অনেকের জন্য এটি কষ্টের। যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই, তাদের সহায়তার জন্য শীতবস্ত্র বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য। সমাজে অর্থবিত্তশালী ব্যক্তিরা পাশে দাঁড়ালে এ কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।”‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.