1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বিজিবির অভিযানে দুই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দুই ব্যক্তি হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাঁদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়। এ স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এছাড়া তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ৮ হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ঢাকা ভাতিজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা যাচ্ছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.