
ক্রাইম রিপোর্টার।।খুলনায় নারী পুলিশ ব্যারাকে গলায় ওড়না পেঁচিয়ে মোসাঃ মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু ঘটেছে।শনিবার (২৯ নভেম্বর) দুপুরের পর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নিকটবর্তী খুলনা হাইওয়ে হেডকোয়ার্টার রিজিওন নারী ব্যারাকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।পুলিশের ভাষ্য, কনস্টেবল মিমি নিজ কক্ষের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত মিমির স্বামী ইমরান হোসেন। বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার ৭নং ফুলবাড়ী ইউনিয়নের গেটপাড়া গ্রামে।শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তবে মিমির মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন।সহকর্মীরা কেউই তার আচরণে এমন বিষাদের পূর্বাভাস পাননি বলে দাবি করছেন। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সংকট ছিল কিনা তাও পরিষ্কার নয়।পুলিশ বলছে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।ঘটনাটি আত্মহত্যা নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রহস্য— তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।স্থানীয়দের ভাষ্যে, ব্যারাকের ভেতরে ঘটে যাওয়া এই মৃত্যু নিয়ে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত পরিবার, সহকর্মী সবাই দুশ্চিন্তায়— মিমি কি সত্যিই আত্মহত্যা করেছেন, নাকি এর পেছনে চাপা কোনো অদৃশ্য গল্প লুকিয়ে আছে?