1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ছাত্রদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে জাহাজ কেটে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া করে আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গত ১৫ দিন ধরে মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শীপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করা হয়।

এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) সকালে নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জাহাজ কেটে বিক্রির অভিযোগে জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে।

জানা যায়, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ সাত লাখ বিশ হাজার টাকা এক মাসের চুক্তিতে গত ১ নভেম্বর ভাড়া করে নিয়ে আসেন।

পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া ও হোসেনসহ ১০–১৫ জনের একটি সিন্ডিকেট কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে শীপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিল প্লেট বিক্রি করে।

গত রবিবার সকালে এক পরিচিত ব্যক্তি ফোনে মালিককে জাহাজ কাটার খবর দিলে তিনি রাতেই ঘটনাস্থলে গিয়ে জাহাজটি কেটে ফেলার সত্যতা পান। এতে প্রায় এক কোটি ষাট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জাহাজের মালিক জানান। এরপর তিনি মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন।

জাহাজের মালিক রাকেশ শর্মা বলেন, এক মাসের চুক্তিতে মো. জাফর মাল টানার জন্য জাহাজটি ভাড়া করে নিয়ে আসেন। কিন্তু সে বিএনপি নেতাকর্মীদের সিন্ডিকেট করে সোনারগাঁয়ের এক বিএনপি নেতার ছেলে শাহাদাতের নেতৃত্বে জাহাজটি কেটে বিক্রি করে দেয়।

এ বিষয়ে শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরবর্তীতে তালবাহানা করতে থাকেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

শাহাদাতের বাবা ও শীপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.