1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীতে নিষিদ্ধ সংগঠন যুব ও ছাত্রলীগের মিছিল, আটক ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনার লবনচরা থানার সন্নিকটে সাচিবুনিয়া পাম্মের পাশে বাইপাস সড়কে এবং পাওয়ার হাউজ মোড়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব ও ছাত্রলীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে ৪০/৫০ জন ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ঝটিয়া মিছিল বের করে। খবর পেয়ে সাথে সাথে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ’লীগের ৮/১০ জন রাতে ফেরীঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগীতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে। ১৩ তারিখকে কেন্দ্রকে নগরীতে পুলিশ ব্যাপক নিরাপত্তা নিয়েছে। এর আগে নগরীতে পুলিশের চেকপোষ্ট বাড়ানো হয়েছে। ওই দিন নগরীতে সাদা পোশাকে ডিবি পুলিশ এবং মোবাইল টিম রাস্তায় থাকবে।”

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “ ওইদিন নিরাপত্তায় মাঠে থাকবে ইউনিফর্ম পারা পুলিশ, সিটিএসবি এবং সাথে থাকবে সাদা পোশাকের পুলিশ। মোবাইল টিম এবং চেকপোষ্ট বাড়ানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.