1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

১১তম গ্রেডের আশ্বাস, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে রাতে এই ঘোষণা দেন তারা।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদেরর আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে কথায় আস্থা-বিশ্বাস রাখছি আমরা।

তিনি বলেন, চলমান আন্দোলন আগামীকাল (মঙ্গলবার) থেকে প্রত্যাহার করবো। আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাবো।

খায়রুন নাহার লিপি বলেন, রাষ্ট্র অস্থিতিশীল করার জন্য কিংবা সরকারবিরোধী আন্দোলনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে আসিনি। আমরা মূলত নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য, নিজেদের অভিব্যক্তি সমস্বরে উচ্চারণের দৃপ্ততায় দাঁড়িয়েছি।

এই শিক্ষক নেতা আরও বলেন, যেহেতু ১০ম গ্রেডের চাওয়াটা আমাদের প্রাণের দাবি, সেহেতু এ চাওয়াটা চলমান থাকবে। ১০ম গ্রেডের চাওয়া থেকে আমরা সরবো না। কিন্তু অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে এই মুহূর্তে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করছে, কারণ প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড পেয়েছেন।

তিনি বলেন, আমরা ১২তম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। অর্থ মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে সুনিশ্চিত করেছে, ১১তম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দিয়েছেন। এবং পে কমিশন সেটি দ্রুত সময়ে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করবে। যতোদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করবেন বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এটা এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক বড় বিজয়।

উল্লেখ্য, ১০ম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে। ওইদিন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর রোববার (০৯ নভেম্বর) থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। একসঙ্গে চলতে থাকে ঢাকায় অবস্থান কর্মসূচি এবং সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.