1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

৯৪ আসনে প্রার্থী ঘোষণা করলো গণসংহতি আন্দোলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা-৪ ও ঢাকা-১০ আসনের প্রার্থী করা হয়েছে। এদিকে, ২৩৭টি আসনে বিএনপি প্রার্থীদের ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ফাঁকা রেখেছে।বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জোনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এসময় সংশোধিত আপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যেকোন দলের প্রতীকে নির্বাচনের করার সুযোগ রাখার দাবি জানান তিনি।

এ ছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানানো হয়। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.