1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফরিদপুরে ওজনে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৫ নভেম্বর) বিকেলে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।বিএসটিআই ও আদালত সূত্রে জানা গেছে, মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওজনে কম দেওয়াসহ ভোক্তাদের নানা অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুণগত মান পরীক্ষণের জন্য জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।

চৌরাস্তায় অবস্থিত মেসার্স নাহার ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া গেলেও অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে ৪০ মি. লি. কম পাওয়ায় সতর্ক করা হয়। এছাড়া গুণগত মান পরীক্ষণের জন্য জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস, এম সোহরাব হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.