1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পাইকগাছার জিরো পয়েন্টে প্রধান সড়কে বৃষ্টিতে রাস্তায় খানা খন্দে হাটু পানি, দুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা-কয়রা প্রধান সড়কে দেবদুয়ার থেকে বড়দাল ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ পিচের রাস্তা খানা খন্দ সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।যেমন তেমন বৃষ্টিতে রাস্তার খানা খন্দে হাটু পানিতে জন দুর্ভোগ পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠেছে।উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার থেকে চাঁদখালী বাজার পর্যন্ত প্রায় ৬কিঃ মিঃ এর মধ্যে ৩ কিঃ মিঃ সড়কের পিচ, পাথর, ইট, খোয়া উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্ট খানা খন্দে ময়লা যুক্ত পানি জমে থাকে।প্রতিদিন বাস, ট্রাকসহ শত শত যান্ত্রিক বাহন এ সড়কে চলাচল করে। যাতয়াত করে অসংখ্য পথচারী। খানা খন্দে নোংরা পানি জমে থাকায় পথচারীদের জামা-কাপড় নোংরা হওয়ার পাশাপাশি মোটরসাইকেল, ভ্যানসহ যানবাহনে দূর্ঘটনা লেগেই আছে।সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু বলেন,এক দিন বৃষ্টি হলে রাস্তায় ময়লাযুক্ত হাটু পানি জমে য়ায়।যা শুকাতে মাসের পর মাস লেগে যায়।এ কারনে দূর্ঘটনাটা লেগেই থাকে।স্থানীয় তোরাবালী খান জানান রাস্তার এতোই দুরাবস্থা যে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।বলতে গেলে কোন সন্তান সম্ভাবা মহিলাকে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে আসতে চাইলে রাস্তায় সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।নির্বাহী প্রকৌশলী, সওজ, খুলনা মোঃ তানিমুল হক জানান, সড়কের বেহাল দশার খবরটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.