1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

ঝিকরগাছা প্রতিনিধি।। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মৃত বজলুর রহমানের পুত্র মহিউদ্দিন(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।এই ঘটনায় উভয় পক্ষের আরও ৪জন আহত হয়েছেন বলে যানা যায়।ঘটনার বিবরণে জানা যায়, মহিউদ্দিন এর নাতনীর সাথে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজ এর ছেলে তবিবরের প্রায় ৩বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। ২৮অক্টোবর রাত ৯টার দিকে নাতিজামাই তবিবর সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন মিলে মহিউদ্দিনের নাতনীকে বাড়ি থেকে জোর করে তুলে নেয়ার জন্য আসে। তখন মহিউদ্দিন সহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মহিউদ্দিন (৭০) তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আকরাম এর ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। মহিউদ্দিনদের বাড়ীর লোকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তবিবর সহ অন্যদের ধরে গনপিটুনি দিলে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহান এর ছেলে মোহন (৩০) কিছুটা আঘাতপ্রাপ্ত হন। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদ আলী ও মোহনকে রিলিজ করে দেওয়া হয়। মহিউদ্দিন, আমিনুর রহমান এবং তাজুমা বেগম এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন এর শারীরিক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক আড়াইটার দিকে নড়াইল জেলায় অবস্থানকালীন সময়ে তিনি মারা যায়।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, এ বিষয়ে মামলা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.