1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় কুয়েট কর্মচারীর বাড়িতে গুলিবর্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকার ওই বাড়িতে গুলিবর্ষণ হয়। তবে, কেউ আহত হননি।

দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি চারটি মোটরসাইকেলে এসে বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে তারা প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙ্গে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।

ঘটনার পর মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি। এমন কি তার মোবাইল নম্বরে একাধিকবার কলা করা হলেও সাড়া মেলেনি।

দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক ইসলাম বলেন, “কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থান থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”

কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে কিছুই বলতে পারেননি ওসি। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.